সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে ভূমিকম্পে ৫০ স্কুল শিক্ষার্থী নিহত

news-image

ফিলিপাইনে ভূমিকম্পে একটি স্কুলের ৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দেশটির মধ্যাঞ্চলের লেইতে প্রদেশের ওরমক শহরে স্থানীয় সময় সকাল ৯ টা ৪১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। রিক্টারস্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

স্থানীয় একটি রেডিও স্টেশন জানায়, এই ঘটনার পরপরই বেশ কিছু অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের দল দূঘর্টনাস্থল ওরমক ন্যাশনাল হাইস্কুলে উপস্থিত হন।

ওরমক শহরের মেয়র রিচার্ড গোমেজ বলেন, তারা ভূমিকম্পে হতাহতদের উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে। উদ্ধারকৃতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ওরমক শহরে আঘাত হানা ভূমিকম্প তার আশেপাশের শহরগুলোতে অনুভূত হয়েছে। ফিলিপাইনে গত বৃহষ্পতিবার আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পে ২ জন নিহত হয়েছিলো।

ফিলিপাইনের আগ্নেওগিরি ও ভূকম্পবিদ্যা ইন্সটিটিউট জানিয়েছে, বৃহষ্পতিবার আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পের পর তারা আরোও ৫০০ টির মতো ছোট ও মাঝারী মাত্রার ঝাঁকুণি রেকর্ড করেছেন।

ফিলিপাইনের জাতীয় দূর্যোগ মোকাবেলা কমিটি ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পে ২০০ জনেরও বেশী লোক হতাহত হয়েছে ও প্রায় ১ হাজারটি বাড়ী বিধ্বস্ত হয়েছে।

ফিলিপাইন ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামক অঞ্চলে অবস্থিত যেখানে ভূকম্পের জন্য দায়ী এমন বেশ কয়েকটি সক্রিয় ফাটল রয়েছে। সূত্র : আনাদলু ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা