সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে নিয়ে ছেলেখেলা লুইসের, গড়লেন রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক :সাবিনা পার্কে রোববার ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ইভিন লুইস৷ বাঁ-হাতি ক্যারিবিয়ান ওপেনারের ব্যাটিং তাণ্ডবে কিংস্টনে একমাত্র টি-২০ ম্যাচে বিরাট কোহলিদের ল্যাজেগোবরে করল ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়ান ডে সিরিজ জিতলেও একমাত্র টি-২০ ম্যাচে ৯ উইকেট হারাল বিরাটবাহিনী৷

১৯১ রান তাড়া করতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷ লুইসের ব্যাটিং দাপটে ম্লান ছিল ভারতের বোলিং৷ ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ত্রিনিদাদের বছর পঁচিশের যুবক৷ এক ডজন ছয় ও হাফ-ডজন বাউন্ডারি মারেন তিনি৷ মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজার উপর বেশি নির্মম ছিলেন লুইস৷

এক ওভারে শামিকে পরপর তিনটি বাউন্ডারি মারেন তিনি৷ ৩ ওভারে ৪৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি শামি৷ ম্যাচের সেরা টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া লুইস৷ ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ স্কোরও এটা। বিরাটরা পাঁচ ওয়ান ডে-র সিরিজ জিতলেও একমাত্রটি-২০ হেরে দেশে ফিরছে বিরাটবাহিনী৷

সাবিনা পার্কে প্রথম ব্যাটিং করে ৬ উইকেটে ১৯০ রান তোলে ভারত৷ শিখর ধাওয়ানের সঙ্গে এদিন ইনিংস শুরু করেন ক্যাপ্টেন কোহলি৷ শুরুটা দারুণ করে শিখর-বিরাট জুটি৷ পাওয়ার প্লে-তে ওভার পিছু প্রায় ১২ রান করে ভারত৷ ২২ বলে ৩৯ রানে বিরাট আউট হওয়ার পর দ্রুত রান-আউট হয়ে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান৷ তার পর ঋসভ পন্ত ও দীনেশ কার্তিক তৃতীয় উইকেটে ৮৬ রান যোগ করে দলকে টানেন৷ কার্তিক ৪৮ ও পন্ত ৩৮ রান করে আউট হন৷

এদিনও টস হারেন বিরাট৷ পাঁচ ওয়ান ডে সিরিজের কোনো ম্যাচে টস জেতেননি ক্যাপ্টেন কোহলি৷ ভারতীয় দলে এদিন বেশ কয়েকটি পরিবর্তন হয়৷ চোটের জন্য খেলেননি হার্দিক পাণ্ডিয়া ও যুবরাজ সিং৷ দলে ঢোকেন কার্তিক৷ টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টি-২০ অভিষেক হয় কুলদীপ যাদবের৷

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা