সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশে ফের মেয়রের চেয়ারে মান্নান

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাময়িক বরখাস্ত হওয়ার তিন দিন পর আদালতের নির্দেশে ফের মেয়রের চেয়ারে বসেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এম এ মান্নান। সোমবার দুপুরে এম এ মান্নান কাউন্সিলর ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে নিজ দফতরের চেয়ারে বসেন।

মেয়র তার দফতরে আসবেন- এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সিটি করপোরেশনের সামনে ভিড় করেন। পরে বেলা ১টার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে মেয়র মান্নানকে ফুল দিয়ে শুভোচ্ছা জানান নেতাকর্মীরা।

মেয়র এমএ মান্নান সাংবাদিকদের জানান, আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে ফের মেয়রের দায়িত্ব পালন করতে এসেছি। যেহেতু সিটি নির্বাচনের এক বছরেরও কম সময় রয়েছে সেহেতু রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ অতি জরুরি কাজগুলো দ্রুত সম্পাদন করা হবে।

গাজীপুর সিটি মেয়র এম এ মান্নান ২০১৩ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত তিনবার বরখাস্ত হয়েছেন। তিনি বিভিন্ন মামলায় ২২ মাস করাগারে বন্দি ছিলেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন মাত্র ১৮ মাস ১৯ দিন। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলা করা হয়েছে।

২৮ মাস নগর ভবনের বাইরে থাকার পর গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নেয়ার ১৯ দিনের মাথায় গাজীপুর সিটি করপোরেশনের চতুর্থ বছর পূর্তির দিন ফের মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়। মেয়র পদ ফিরে পেতে মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের বিরুদ্ধে মান্নান রবিবার হাইকোর্টে রিট করেন।

এরপর দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি শেষে মন্ত্রণালয়ের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। তৃতীয় দফা সাময়িক বহিষ্কারের তিন দিন পর সোমবার দুপুরে তিনি ফের মেয়রের চেয়ারে বসলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা