সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারের সাফল্য তুলে ধরে বিএনপিকে জবাব দিন’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সরকারের গত ৮ বছরের সাফল্য জনগণের সামনে তুলে তাদের অপপ্রচারের জবাব দিতে হবে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ৮ বছরে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। মন্ত্রণালয় ভিত্তিক এসব উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরুন। দেশের মানুষ যেন জানতে পারে সরকার জনগণের জন্য গত বছরগুলোতে কী কী করেছে।

তিনি আরও বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ের উন্নয়নভিত্তিক বই প্রকাশ করুন। নিজেরা প্রচার করুন এবং এমপিদেরও বই সরবরাহ করুন। যাতে তারাও প্রচার করতে পারে।

মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্র সমন্বয়ে ৭১টি স্মারক ডাকটিকিট সংবলিত খাম অবমুক্ত এবং ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা