,

উত্তর কোরিয়াকে রুখতে চীনকে ‘কিছু একটা করার’ আহ্বান ট্রাম্পের

news-image
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও উৎক্ষেপণে ভীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে ‘কিছু একটা করার’ আহ্বান জানিয়েছেন। এর আগে, গত সপ্তাহে জাপান সাগরে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচীর লাগাম টেনে ধরতে একমত হয় যুক্তরাষ্ট্র ও চীন।

সফল মিসাইল উৎক্ষেপণ উদযাপনে কিম জং উন
এবারের জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার একগুঁয়ে কর্মকাণ্ড বন্ধে চীনের কিছু একটা করা উচিত।’ ‘পিইংইয়ংয়ের বিরুদ্ধে আমাদের সফল হতেই হবে’ উল্লেখ করে ট্রাম্প আরো বলেন, ‘উত্তর কোরিয়াকে নিভৃত করতে আমার দিক থেকেও অনেক সময় লাগতে পারে, আবার আপনার দিক থেকেও যথেষ্ট সময় লাগতে পারে। কিন্তু শেষ পর্যন্ত যেকোনো উপায়েই আমাদের সফল হতে হবে।’
জানা গেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এসময় ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে যে, কোরীয় উপদ্বীপ অঞ্চলকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করাতেই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ চীন। এছাড়া চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এ অঞ্চলের সমস্যা সমাধানে অতি দ্রুত আন্তর্জাতিক সংলাপ আহ্বানেরও চিন্তা করছেন শি জিনপিং। সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে