,

রুশ আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্পপুত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে তথ্য পেতে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটিই দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ার দুই সপ্তাহ পর ২০১৬ সালের ৯ জুন নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেনেস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প জুনিয়র। রাশিয়ার ওই আইনজীবীর সঙ্গে ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার এবং তার নির্বাচনী প্রচার অভিযানের প্রধান পল জে ম্যানফোর্টও সাক্ষাৎ করেছিলেন।

ভেসেনেস্কায়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন ট্রাম্প জুনিয়র। তবে তিনি বলেন, মার্কিনিদের রুশ শিশু দত্তক নিতে পারা সম্পর্কিত একটি জনপ্রিয় প্রকল্প নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে বৈঠকটির আয়োজন করা হয়েছিল। হিলারি ক্লিনটন সম্পর্কে কোনো তথ্য তাদের মধ্যে ভাগাভাগি হয়নি।

ট্রাম্প জুনিয়র ও আইনজীবী ভেসেনেস্কায়া উভয়েরই দাবি, বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

অন্যদিকে, কুশনারের ওই বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে তার আইনজীবী বলেন, নির্বাচনী প্রচার এবং নির্বাচন পরবর্তী সময়ে কুশনারকে ২০টিরও বেশি দেশের প্রতিনিধির সঙ্গে শতাধিকবার ফোনে অথবা সরাসরি আলোচনা করতে হয়েছে। তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। যৌথ গোয়েন্দা প্রতিবেদনে নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দের প্রার্থী ট্রাম্পকে সহায়তা করেছে ক্রেমলিন। ট্রাম্প ও তার সহযোগীরা অবশ্য বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র: বিবিসি ও সিএনএন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে