সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড হেরিটেজ শহরের স্বীকৃতি পেল আহমেদাবাদ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বের অন্যতম সেরা ঐতিহ্যবাহী শহরের স্বীকৃতি পেয়েছে ভারতের আহমেদাবাদ। এবারই প্রথম ভারতের কোনো শহর এই স্বীকৃতি পেল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদাবাদকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কো।

২০১১ সালের মার্চে ওয়ার্ল্ড হেরিটেজ সিটির সম্ভাবনাময় শহরগুলোর তালিকায় দিল্লি, মুম্বাই, লখনউয়ের মতো শহরের পাশাপাশি আহমেদাবাদের নামও নথিভুক্ত হয়েছিল। কিন্তু দিল্লি ও মুম্বাইয়ের মতো অভিজাত শহরকে পেছনে ফেলে ইউনেস্কোর বিচারে অন্যতম সেরা ঐতিহাসিক শহর হিসেবে নির্বাচিত হয়েছে গুজরাটের অন্যতম আকর্ষণ আহমেদাবাদ।

ইউনেস্কোর এই ঘোষণার পর আনন্দে আপ্লুত গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, আহমেদাবাদের এই স্বীকৃতিতে শুধু গুজরাটবাসী নয়, গর্বিত গোটা দেশ। টুইট করে এই সংবাদ জানানোর পাশাপাশি ইউনেস্কোকে ধন্যবাদও জানান তিনি।

‘দেয়ালের শহর’ বলে বিখ্যাত শহরটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু লিখিত, অলিখিত, কথিত ইতিহাস। এই শহরে প্রায় ছয় হাজার বছরেরও বেশি পুরনো স্থাপত্যের হদিশ মেলে। এ শহরের এমন ২৬টি এএসআই সুরক্ষিত স্থাপত্য রয়েছে। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া পাল সম্প্রদায়ের জীবনযাত্রার নিদর্শন আঁকা রয়েছে এ শহরের বুকেই। এছাড়া, ১৯১৫ থেকে ১৯৩০ পর্যন্ত মহাত্মা গান্ধী এ শহরেই বসবাস করতেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও