,

ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডেভিন

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার সোফি ডেভিন।

শনিবার টনটনের কাউন্টি গ্রাউন্ডে মেয়েদের বিশ্বকাপের ম্যাচে ডেভিনের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ডেভিনের ৪১ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংসে ১৪৫ রানের লক্ষ্য কিউই মেয়েরা পেরিয়ে গেছে ১৫ ওভারেই!

ডেভিন ৯৩ রানের ইনিংস খেলার পথে ৭টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৯টি। তিনি ছাড়িয়ে গেছেন এর কিছুক্ষণ আগেই লেস্টারে ভারতের বিপক্ষে ৭ ছক্কা হাঁকানো দক্ষিণ আফ্রিকা লিজলে লিকে। অবশ্য এর আগেও আরো দুবার ইনিংসে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন লি। ইনিংসে ৭ ছক্কা আছে ওয়েস্ট ইন্ডিজের ডিন্দ্রা ডটিনেরও। আজ দুজনকেই ছাড়িয়ে গেলেন ডেভিন।

ছক্কার বিশ্ব রেকর্ডের পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন ডেভিন। ফিফটি করেছেন ২৭ বলে। আগের ম্যাচে র‍্যাচেল প্রিয়েস্টের ২৯ বলে ফিফটি ছিল আগের দ্রুততম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে