সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিনদিনেই চালকের আসনে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নিয়মিত অধিনায়ক না থাকার অভাবটা ভালোই টের পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের অভিষেকটা মোটেও ভালো হচ্ছে না- এটা বলাই যায় এখন। কারণ প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৫৮ রানের জবাবে মাত্র ৩৬১ রানেই অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১১৯ রান। সব মিলিয়ে ইংল্যান্ডের লিড দাঁড়াল ২১৬ রান।

৩৩ রান করে কিটন জেনিংস আউট হয়ে গেলেও অ্যালিস্টার কুক ৫৯ এবং গ্যারি ব্যালান্স ২২ রান করে তৃতীয় দিন শেষে অপরাজিত থাকেন।

৫ উইকেটে ২১৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। উইকেটে ছিলেন টেন্ডা ভাবুমা এবং নাইটওয়াচম্যান কাগিসো রাবাদা। দিনের শুরুতে রাবাদা ২৪ রান করে ফিরে যান।

এরপর জোড়া হাফ সেঞ্চুরি তুলে নেন কুইন্টন ডি কক আর ভারনন ফিল্যান্ডার। ৫১ করেন ডি কক। ফিল্যান্ডার করেন ৫২ রান। শেষ দিকে বাকিরা আর দাঁড়াতে না পারায় ৩৬১ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। মঈন আলি নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং লিয়াম ডসন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা