,

ট্রাম্পের মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালীয় একটি জুতা কোম্পানির নকশা চুরির অভিযোগ উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের বিরুদ্ধে। ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের ভিত্তিতে মামলায় সাক্ষ্য দিতেই হবে বলে জানিয়ে দিয়েছেন নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ ক্যাথরিন ফরেস্ট।

সময় নেই, এই যুক্তি দেখিয়ে হোয়াইট হাউজের একজন কর্তা হিসেবে সাক্ষ্য দেয়া থেকে নিষ্কৃতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন ইভাঙ্কা। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ ক্যাথরিন ফরেস্ট এ আবেদন খারিজ করে দেন। আদেশে বলা হয়, ‘ইভাঙ্কার বিরুদ্ধে এ মামলায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই অনুযায়ী তিনি সাক্ষ্য দেয়ার বিষয়টি এড়িয়ে যেতে পারেন না।’

আদালত ইভাঙ্কার সাক্ষ্য দেয়ার সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছেন। আদেশে বলা হয়েছে, মাত্র দু’ঘণ্টার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে এবং চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে ওয়াশিংটনে সাক্ষ্য নিতে হবে। ইতালির বিলাসবহুল ব্র্যান্ড অ্যাকুয়াজ্জুরা গত বছর নকশা চুরির অভিযোগ এনে ইভাঙ্কা ও তার নির্মাতা প্রতিষ্ঠান মার্ক ফিশার ফুটওয়্যারের বিরুদ্ধে এই মামলা করে। এই সময় প্রতারণামূলক বাণিজ্যিক কাজকর্ম ও অন্যায় প্রতিযোগিতার অভিযোগ আনা হয়। অভিযোগে আরো বলা হয়, ইভাঙ্কা ওই কোম্পানির ‘ওয়াইল্ড থিং শু’ নামের একটি পণ্য পুরোপুরি নকল করেছেন। অবশ্য ইভাঙ্কার নির্মাতা প্রতিষ্ঠান এই অভিযোগ অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে