সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির নেপলস-এ অ্যাপার্টমেন্ট ধসে নিহত ৮

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ ইতালির বন্দরনগরী নেপলস-এ ভেঙে পড়া একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তুপ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। শুক্রবার সারারাত ধরে উদ্ধারকাজ চালানোর পর শনিবার এ কথা জানায় অগ্নিনির্বাপক কর্মকর্তা।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে নেপলসয়ের টরে অ্যানানজিয়াটা শহরে অবস্থিত সমুদ্রের দিকে মুখ করে থাকা এই অ্যাপার্টমেন্টাটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। চার তলা এ অ্যাপার্টমেন্টটি ১৯৫০ সালে নির্মিত হয়।

শুক্রবারের এ ঘটনায় ৮ ব্যক্তি নিখোঁজ ছিলেন উল্লেখ করে উদ্ধারকর্মীরা জানান, তারা ওইসকল নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রীয় অগ্নিনির্বাপক কর্মকর্তা লুকা ক্যারি বলেন, আমরা তাদের সকলকেই মৃত অবস্থায় খুঁজে পাই। উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে ৮ এবং ১৪ বছর বয়সের দুই ভাইয়ের লাশও মিলেছে।

এদিকে, অ্যাপার্টমেন্টটি ধসে পড়ার কারণ জানতে স্থানীয় কৌসুলিরা তদন্ত শুরু করেছেন। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা