সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে এড়িয়ে মেলানিয়ার সঙ্গে করমর্দন পোল্যান্ডের ফার্স্ট লেডির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হামবুর্গে জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার পোল্যান্ডে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী ওয়ারশতে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এ সময় করমর্দন করেন দুই নেতা। এর পরই ট্রাম্পের পাশ দিয়ে গিয়ে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়ার সঙ্গে করমর্দন করেন পোল্যান্ডের ফার্স্টলেডি আগাতা কর্নহাইসেরা। কিন্তু মেলানিয়ার সামনে থাকা ট্রাম্প হাত বাড়ালেও এড়িয়ে যান পোলিশ ফার্স্টলেডি। আর এ নিয়েই তুমুল আলোচনা চলছে অনলাইনে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেলানিয়ার সঙ্গে আগাতার করমর্দনে একটু ভড়কে যান ট্রাম্প। কিন্তু তাঁকে খুব বেশি আহত করেননি আগাতা। মেলানিয়ার সঙ্গে করমর্দনের পরই ঘুরে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।

এ ঘটনার ছবি ও ভিডিও অনেকেই টুইটার ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন। তাদের একজন মন্তব্য করেছেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদা তাঁর স্ত্রীকে ট্রাম্পের কাছ থেকে দূরে থাকতে বলেছেন।

ঘটনার এক ঘণ্টা পর এক টুইটে বিষয়টি পরিষ্কার করেন দুদা। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে পোল্যান্ডের ফার্স্টলেডির হাত না মেলানোর যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। এটা মিথ্যা সংবাদ। এ ঘটনায় তিনি যুক্তরাষ্ট্রের এক সাংবাদিকের টুইট করা একটি ভিডিও রিটুইটও করেন। এতে ট্রাম্পের সঙ্গে তাঁর স্ত্রীকে হাত মেলাতে দেখা যায়।

সৌদি সফরে ট্রাম্প বিমান থেকে নেমে লালগালিচায় হাঁটার সময় মেলানিয়ার হাত ধরতে গিয়েছিলেন। কিন্তু মেলানিয়া মোটেও সাড়া দেননি তাতে। তিনি ট্রাম্পের বাড়িয়ে দেওয়া হাতে ছোট একটা চড় মেরে সামনে এগিয়ে যান। তা নিয়েও ইন্টারনেট দুনিয়ায় বেশ রসিকতা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা