,

কাঁদলেই রক্ত ঝরছে শিশু অহনার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাঁদলেই চোখ দিয়ে পানি নয়, রক্ত পড়ে ৩ বছরের ছোট্ট শিশু অহনা আফজালের। ভারতের হায়দরাবাদ প্রদেশের বাসিন্দা ৩ বছরের অহনা আফজালের ১৬ মাস আগে প্রচণ্ড জ্বর হয়েছিল। তখনও অহনার চোখ দিয়ে পানি ঝরেছিল।

চিকিৎসকরা বলছেন, এখন চোখ, কান, নাক এবং শরীরের গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরতে শুরু করেছে অহনার। পেডিয়াট্রিক অনকোলজিস্ট শীর্ষ বলেন, শিশুটি বিরল রোগ হেমাটিড্রোসিসে আক্রান্ত। এ রোগ হলে শরীরের ঘামও রক্তে পরিণত হয়।

দীর্ঘ চিকিৎসার পর রক্ত পড়া কমলেও একেবারে নির্মূল হয়নি। হালপাতালে ভর্তি রয়েছে সে। চিকিৎসকরা বলছেন, অহনার এই বিরল সমস্যা একেবারে নির্মূল করা না গেলেও দীর্ঘ চিকিৎসার মাধ্যমে অনেকটাই সারানো সম্ভব।

অহনা বাবা মোহাম্মদ আফজাল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, মাত্র ১ বছর বয়সেই আমার মেয়ের নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয়। ওই সময় সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। তার পুরোপুরি সারিয়ে উঠার বিষয়ে জিজ্ঞাসা করলে চিকিৎসকরা জবাব দিতে পারেননি।

‘বর্তমানে চিকিৎসকরা অন্য হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমার মেয়ের চিকিৎসা করছেন। আমার মেয়ের চিকিৎসায় সহায়তার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে