সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বরেকর্ড গড়ে দিকভেলা-গুনাথিলাকার ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন নিরোশান দিকভেলা ও দানুসকা গুনাথিলাকা। প্রথম জুটি হিসেবে ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি জুটি গড়েছেন এই দুই লঙ্কান ওপেনার। শনিবার হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে এমন অসাধারণ কীর্তি গড়েন দিকভেলা ও গুনাথিলাকা।

ম্যালকম ওয়ালারের করা ২৪তম ওভারের চতুর্থ বলে লং অনে ঠেলে দিয়েই এক রান নেন গুনাথিলাকা। এরইমধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি ও দিকভেলা। ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে এই দুজন খেলেন ২০২ বল। এর আগে তৃতীয় ম্যাচে ২২২ বলে ২২৯ রানের অনবদ্য জুটি গড়েছিলেন শ্রীলঙ্কার এই দুই ওপেনার।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচটিতি জোড়া সেঞ্চুরি করেছিলেন দিকভেলা ও গুনাথিলাকা। শনিবারও সেঞ্চুরি তুলে নিয়েছেন দিকভেলা। মাত্র অষ্টম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ রানে অপরাজিত ছিলেন দিকভেলার সঙ্গী গুনাথিলাকা।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল