বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসার ‘স্পর্শ নিষিদ্ধ’ নিদর্শন ছুঁয়ে বিপাকে মাইক পেন্স

news-image
সম্প্রতি ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার পরিদর্শনে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর সেখানেই অসচেতনের মতো একটি কাজ করে বেশ বিপাকে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ‘ওই স্পেস সেন্টার ঘুরে দেখার সময় নাসার ‘স্পর্শ নিষিদ্ধ’ যুক্ত একটি নিদর্শনে হাত দিয়ে ছুঁয়ে দেখছেন পেন্স। এরপর থেকেই ব্যাপক সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন তিনি।
যদিও নিজের ভুল বুঝতে পেরে অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি। তারপরও সমালোচনাকারীরা এতো সহজে ছেড়ে দিচ্ছেন না তাকে। এখনো তার ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে এবং তার এমন কাণ্ড ব্যাপক ট্রলের শিকার হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার নাসার কেপ ক্যানাভেরাল কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাইক পেন্স। তারপর স্পেস সেন্টারে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাকাশ সরঞ্জামগুলি ঘুরে ঘুরে দেখেন তিনি। এসময় ওখানে সংরক্ষণ করে রাখা ‘ওয়িওন মহাকাশযান’ এর খোলসে হাত রাখেন তিনি। যদিও সেখানে স্পষ্টত লেখা ছিলো যে ‘স্পর্শ নিষিদ্ধ’।
তবে এর পরেরদিন শুক্রবার এক টুইটবার্তায় এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন পেন্স। এছাড়া ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও তাকে এমন কাজ করার সাহস যুগিয়েছে বলে ব্যাপরটাকে হালকা করতে চান তিনি। -বিবিসি।

এ জাতীয় আরও খবর