,

সিরিয়ায় নতুন যুদ্ধবিরতির বিষয়ে রুশ-মার্কিন চুক্তি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একটি চুক্তিতে পৌঁছেছে। শুক্রবার জার্মিানির হামবুর্গে এক বৈঠকে এ বিষয়ে একমত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিষয়টি নিশ্চিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার সবলেন, জার্মানির হামবুর্গ শহরে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০’র শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ চুক্তি হয়। বৈঠকটি গঠনমূলক ও আন্তরিক পরিবেশে হয়েছে বলে জানান ল্যাভরভ।

তিনি জানান, চুক্তিটি ৯ জুলাই রবিবার থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

এর আগে তিন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবে রোববার সিরিয়া সময় দুপুর থেকে। তবে তারা চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং কীভাবে তা বাস্তবায়ন হবে তাও জানাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে