,

‘ইউনেস্কোর সম্মতি প্রমাণ করে সরকারের সকল সিদ্ধান্তই সঠিক’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইউনেস্কোর সম্মতি প্রমাণ করে শেখ হাসিনার সরকারের সকল সিদ্ধান্তই সঠিক। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের কবলে পড়ে দেশ ধ্বংসের মুখোমুখী হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় লবিং করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তা কার্যকর হয়নি।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে হানিফ বলেন, আগামী নির্বাচন ২০১৯ সালের জানুয়ারী অথবা ২০১৮ সালের ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনার সরকার ক্ষমতায় থেকেই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি বাইপাস সড়কের পাশে প্রাকৃতিক বৃক্ষায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান ও পুলিশ সুপার এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে