সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আল্লাহর গজব পড়েছে : এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গুম-খুন এবং প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে আল্লাহর গজব পড়েছে। শুক্রবার সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

এরশাদ বলেন, দেশের মানুষ ভালো নেই। চারদিকে শুধু গুম-খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম-খুনের আতঙ্ক বিরাজ করছে। দেশে আল্লাহর গজব পড়েছে। এ জন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মরছে। রাহাজানি আর ঘুষ ছাড়া কিছু নেই। স্বজন হারানোর বেদনা যার প্রিয়জন হারায় সে ছাড়া কেউ জানে না। হারানো মানুষের পরিবার কষ্টে দিন পার করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে।

জাপার শাসনামলের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আমাদের শাসন আমলে কেউ খুন হননি, গুমও হননি। মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চাইনি বলে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, রাজনীতি সারা বছর করতে পারবেন। এখন এই অসহায় মানুষের পাশে দাড়াঁন। রাজনীতি করতে হলে মানুষের কাছে আসতে হবে। মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করতে হবে। দুর্গত মানুষগুলো ঠিকমত ত্রাণসামগ্রী পাচ্ছে না, এ নিয়ে আন্দোলন করুন। বন্যায় ফসল হারিয়ে মানুষ আজ নিঃস্ব, চরম দুর্ভোগে সবাই। আসুন আমরা সবাই এসব অসহায় মানুষের পাশে দাড়াঁই।

এসময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, সুনীল শুভ রায়, মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আখতার, সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, মুমিন চৌধুরী বাবু এবং ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীসহ জাপার কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।দ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা