সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের বিরুদ্ধে আরো ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেবে সৌদি জোট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের বিরুদ্ধে আরো বেশি ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশ। বৃহস্পতিবার গভীর রাতে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে চার দেশের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল রাখার যে নীতি কাতারের ছিল দেশটির বর্তমান অবস্থান তা অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে। এর বিরুদ্ধে সব ধরণের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের বিবৃতিতে আরো দাবি করা হয়, কাতার সরকার তাদের এ পদক্ষেপের মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথে অচলাবস্থার সৃষ্টি করেছে। শর্ত মানার প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে দেশটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট অব্যাহত রাখার ইচ্ছার কথাই প্রকাশ করেছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে গত মাসের প্রথম দিকে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ২২ জুন অবরোধ তুলে নিতে কাতারকে ১৩ দফা দাবি মেনে নিতে চূড়ান্ত সময়সীমা বেধে দেওয়া হয়। এসব শর্তের মধ্যে ছিল, আল-জাজিরা নেটওয়ার্ক বন্ধ করা, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদ এবং গাজার ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন হামাসসহ আরো কিছু সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

তবে কাতার শুরু থেকেই এসব শর্ত প্রত্যাখ্যান করে আসছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা