সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউন্টি খেলতে আজ ঢাকা ছাড়ছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক সময় পার করছেন টাইগার ড্যাসিং ওপেনার ইকবাল। নিউজিল্যান্ড সফর থেকে শুরু, এরপর থেকে যেন থামছেই না তার ব্যাট। সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাট হাতে যাদু দেখিয়েছেন তামিম। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চেুরিসহ ৭৩.২৫ গড়ে করেছেন ২৯৩ রান।

আর এরই মধ্যে বিধ্বংসী এই ওপেনারের ফর্মটা কাজে লাগাতে তাকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেটের দল এসেক্স। সে লক্ষ্যেই দেশটির ঘরোয়া ক্রিকেটের আসর টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে আজ ঢাকা ছাড়ছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। ইতিমধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন তিনি।

তার ইল্যান্ড যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘তামিম আমাদের কাছে আবেদন করেছে। আমরা তার যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছি। বোর্ডের পক্ষ থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে। ‘

টি-টোয়েন্টি ব্লাস্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে তামিমের দল এসেক্স। আজ (৭ জুলাই) তাদের প্রথম ম্যাচ সারের বিপক্ষে। তবে দেশে থাকায় এই ম্যাচে তামিম খেলা হচ্ছে না তার। এসেক্সের দ্বিতীয় ম্যাচ থেকে ব্যাট হাতে মাঠে নামবেন বাংলাদেশ এই ওপেনার।

এসেক্স ঈগলসে তামিমের সতীর্থ হিসেবে থাকছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে, অ্যালিস্টার কুক, রবি বোপারা, আশরা জাইদি, জেমস ফস্টারের মতো ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা