সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বসেরা রেসলাররা ঢাকায় লড়বেন

news-image

নিজস্ব প্রতিবেদক : টিভিতে অনেকেই খেলার জনপ্রিয় ইভেন্ট রেসলিং প্রতিযোগিতা দেখে থাকেন। বিশ্বের বিখ্যাত বিখ্যাত রেসলারদের কলাকৌশল দেখে মুগ্ধ দর্শকরা। রেসলাররা লড়াইয়ে সময় যে চেহারা প্রদর্শন করেন তা দেখে দর্শকরাও চিৎকার দিতে থাকেন।
পৃথিবী জুড়েই রেসলিংয়ের জনপ্রিয়তা ব্যাপক। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই রেসলিংয়ের সঙ্গে জড়িত। তার নিজস্ব রেসলিং ক্লাবও রয়েছে। তিনি এখনো ছুটে যান রেসলিং দেখতে। সাধারণ দর্শকদের সঙ্গে তিনিও উল্লাস করেন। বাংলাদেশের ক্রীড়ামোদীরা এবার গ্যালারিতে বসে সরাসরি বিশ্বের বিখ্যাত রেসলারদের দেখার সুযোগ পেতে পারেন। বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান জানালেন, কুস্তির জনপ্রিয়তা বাড়াতে তারা চেষ্টা করছেন চলতি বছরেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো রেসলিংয়ের আয়োজন করতে।
অনেক আগে থেকেই ফেডারেশন এ ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। বেশ কজন রেসলারের সঙ্গে পালোয়ান আলোচনাও করেছেন বলে জানান। টিভিতে যাদের দেখা যায় মূলত তাদেরই আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকায় আসতে তারা আগ্রহ প্রকাশ করেছেন। সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে আন্তর্জাতিক রেসলিং ফেডারেশনের অনুমতি পাওয়াটা মুশকিল। চ’ড়ান্ত অনুমতি দেওয়ার আগে তারা পর্যবেক্ষক দল পাঠায়। তাদের সবুজ সংকেত মিললেই আন্তর্জাতিক রেসলিং ফেডারেশন অনুমতি দেয়। পালোয়ান বললেন আশা রাখি এক্ষেত্রে আন্তর্জাতিক ফেডারেশন না করবে না। কারণ আমরা কুস্তির জনপ্রিয়তা বাড়াতে প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি।

তাবিউর বলেন, ভারত, পাকিস্তানের রেসলারদের আমন্ত্রণ জানানো হবে। বাংলাদেশের রেসলাররাও অংশ নেবে। প্রচুর ফান্ডের প্রয়োজন পড়বে। এ নিয়ে তাবিউর বিচলিত নয়। তিনি জানান, স্পন্সরে ঠিকই সাড়া পাব। ঢাকায় বড় ধরনের রেসলিং বসেছিল ১৯৮৯ সালে। পাকিস্তানের নাসের ভুলু, আনোয়ার হোসেন, দবির রফিক, ভারতের ফাজিল পালোয়ান, বিকে শর্মা, পিয়ারা লাল ও বাংলাদেশের টাইগার জলিলের কুস্তি দেখতে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে উপচেপড়া দর্শকের সমাগম হয়। এমন আয়োজনে বাংলাদেশের কুস্তিরও জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা