,

‘ভয়াবহ পরিণতির মুখে পড়বে উ. কোরিয়া’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখায় উত্তর কোরিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জি-২০ সামিটে যাওয়ার পথে পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ‘জঘন্য’ আচরণের জন্য পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ভয়াবহ জবাব দেয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। এ সময় তিনি সারা বিশ্বের মার্কিন মিত্রদেরকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার আহবান জানান।

তিনি আরো বলেন, আমি সব দেশকে এই বৈশ্বিক হুমকির বিরুদ্ধে লড়াই করার আহবান জানাচ্ছি। পাশাপাশি উত্তর কোরিয়া যে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে চলেছে তাও দেশটির সামনে তুলে ধরার আহবান জানাচ্ছি।

মঙ্গলবার উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তারা দাবি করেছে, এ ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো জাগায় আঘাত হানতে পারে। তারই পরিপ্রেক্ষিতে ট্রাম্প পিয়ংইয়ংকে এ হুঁশিয়ারি দিলেন। সূত্র: রয়টার্স
‘ভয়াবহ পরিণতির মুখে পড়বে উ. কোরিয়া’ প্রকাশ : ০৬ জুলাই ২০১৭, ১৮:৪৩ আন্তর্জাতিক ডেস্কপ্রিন্ট অঅ-অ+ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখায় উত্তর কোরিয়াকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-২০ সামিটে যাওয়ার পথে পোল্যান্ডের রাজধানী ওয়ারশয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ‘জঘন্য’ আচরণের জন্য পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ভয়াবহ জবাব দেয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন। এ সময় তিনি সারা বিশ্বের মার্কিন মিত্রদেরকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, আমি সব দেশকে এই বৈশ্বিক হুমকির বিরুদ্ধে লড়াই করার আহবান জানাচ্ছি। পাশাপাশি উত্তর কোরিয়া যে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে চলেছে তাও দেশটির সামনে তুলে ধরার আহবান জানাচ্ছি। মঙ্গলবার উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তারা দাবি করেছে, এ ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো জাগায় আঘাত হানতে পারে। তারই পরিপ্রেক্ষিতে ট্রাম্প পিয়ংইয়ংকে এ হুঁশিয়ারি দিলেন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে