,

ইসরায়েলের ফুলের নাম ‘মোদি’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফরে গেছেন। আর এই সফর নিয়ে মোদিকে অভ্যর্থনা জানানোর এক অভিনব ব্যবস্থা করেছে ইসরায়েল।

সাধারণত বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা আর বিশেষ ক্ষেত্রে সম্মাননা ও রাস্তার নামকরণ- সম্মান জানানোর এসব উপায় হামেশাই দেখছে বিশ্ব। কিন্তু এবার ভিন্ন পদ্ধতিতে সম্মান জানিয়ে মোদিকে সম্ভবত চমকে দিয়েছে ইসরায়েল। একটি বিশেষ ফুলের নাম রেখেছে ভারতের ‘চা-ওয়ালা’ প্রধানমন্ত্রীর নামে।

আর এ কথা টুইটারে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রীই। মোদি জানান, আজ বুধবার তিনি তেল আবিবের একটি ফুলের খামারে গিয়েছিলেন। সেখানে ইসরায়েলের উন্নত কৃষিপ্র‌যুক্তির বিষয়ে মোদিকে অবহিত করেন দেশটির প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী। আর সেখানেই মোদিকে সম্মান জানাতে ‘ক্রিসানথুমান’ নামে একটি ফুলের নামকরণ করা হয় মোদির নামে। এবার থেকে ওই ফুল ‘মোদি’ নামেই পরিচিত হবে।

মোদি টুইটারে এ বিরল সম্মানের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি লেখেন, এই অবাক করা কাণ্ডে তিনি চমকে গিয়েছিলেন। মোদির তিনদিনের এই ইসরায়েল সফরে সামরিক ও বেসমানরিক মিলিয়ে মোট ১২টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে