,

কাতারের ওপর অবরোধ অব্যাহত থাকবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্ত পূরণ না করায় কাতারের ওপর আরোপ করা অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি আরব।

বুধবার মিশরের কায়রোতে আরব অঞ্চলের চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। এতে বলা হয়, কাতার তাদের শর্ত পূরণে তারা মর্মাহত।

গত মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। তাদের অভিযোগ, কাতার জিহাদি বা সন্ত্রাসী বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। একইসঙ্গে কাতারের রাজনীতিতে পরিবর্তনেরও আহ্বান জানায় দেশগুলো।

কূটনীতিকরা বলছেন, কাতার পরিস্থিতির গভীরতা ও গুরুত্ব বুঝতে অক্ষম।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ জুবেইর বলেন, যথাযথ সময়ে কাতারের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে। আর এটা হবে আন্তর্জাতিক নিয়ম মেনেই।

সৌদি আরব ও এর মিত্র দেশগুলোর বিভিন্ন শর্তের মধ্যে রয়েছে, আল জাজিরা টিভি চ্যানেল বন্ধ করা এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

চার দেশের বিবৃতি দেওয়ার আগে লন্ডনে অবস্থানরত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি বলেন, অবরোধ আরোপ করা কাতারের ওপর স্পষ্ট আগ্রাসন ও দেশকে অপমানিত করার শামিল। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তার জবাব অবরোধ হতে পারে না, জবাব হবে সংলাপ ও যুক্তি।’

গত ৫ জুন আরব অঞ্চলকে অস্থিতিশীল করার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করে কয়েকটি দেশ। এর মধ্যে কাতার এয়ারওয়েজকে আকাশপথ ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে।

গত ৮ জুন কাতার জানায়, তারা তাদের পররাষ্ট্রনীতির স্বাধীনতা ভুলুণ্ঠিত করবে না।

গত ২৩ জুন কাতারকে ২৩টি শর্ত দেওয়া হয়। এগুলোর মধ্যে আল জাজিরা বন্ধ করা, তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার, মুসলিম ব্রাদারহুড এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে