সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ে শুরু এনামুলদের অস্ট্রেলিয়া সফর

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরটা জয় দিয়ে শুরু করেছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল। আজ ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশকে ১ উইকেটে হারিয়েছেন লিটন-এনামুলরা।

১৯০ রান তাড়া করতে নেমেছিল এইচপি। লিটন দাস-এনামুল হকের ওপেনিং জুটিই তুলে ফেলে ৫৮ রান। তবে ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল তারা। পঞ্চম উইকেটে ২৮ রান যোগ করে চাপটা সামলানোর চেষ্টা করেন তাসামুল হক-তানভীর হায়দার। কিন্তু ১৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে আবারও বিপদে পড়ে এইচপি।

১২৯ রানে ৭ উইকেট হারিয়ে লিটনদের জয়ের স্বপ্ন যখন মিলিয়ে যাওয়া শঙ্কা, ঠিক তখনই বিপর্যয় কাটিয়ে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দেন তানভীর হায়দার-আবুল হাসানের অষ্টম উইকেট জুটি। এই জুটি যোগ করে মূল্যবান ৪৪ রান। ৩১ রান করে আবুল হাসান আউট হলেও ৫১ রানে অপরাজিত থেকেছেন তানভীর। এক ওভার আর ১ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় বিসিবির এইচপি দল।

সকালে টস জিতে বোলিং নেয় এইচপি দল। আবু হায়দার-সাইফউদ্দিন-জুবায়েরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি নর্দান টেরিটোরি আমন্ত্রিত একাদশ, ৫০ ওভারে করে ৭ উইকেটে ১৮৯। প্রতিপক্ষকে ২০০-এর নিচে আটকেও লিটনরা অবশ্য ম্যাচটা জিতেছেন কঠিন করে। কাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা