সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র আনিসুলসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ৩৯টি বিহারী ক্যাম্প উচ্ছেদ না করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পল্লবী বিহারী ক্যাম্পের ৩৬ জন সদস্য বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করেন। মামলা নম্বর- ২৫৯/১৭।

মামলায় উল্লেখযোগ্য বিবাদীরা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রধান সম্পত্তি কর্মকর্তা ঢাকা সিটি কর্পোরেশন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান।

মামলার উল্লেখযোগ্য বাদীরা হলেন- ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের বাসিন্দা সাদাকাত খান ফাক্কু, মঞ্জুর রেজা খান, নন-লোকাল মুসলিম ক্যাম্পের বাসিন্দা শাহিন আলী বাবলু, মিল্লাত ক্যাম্পের বাসিন্ধা শাকিল, রাজু, এডিসি ক্যাম্প-২ এর বাসিন্দা আব্দুর রশিদ, এমসিসি ক্যাম্পের বাসিন্দা আনোয়ার, মাদরাসা ক্যাম্পের বাসিন্দা সাদ্দাম হোসেন, রহমত ক্যাম্পের বাসিন্দা হামিদ, কনসান ক্যাম্পের বাসিন্দা হোসেন আরা।

মামলার বিবরণী থেকে জানা যায়, মামলার বিবাদীরা ৪৩ বছর ধরে বিনা বাধায় শান্তিপূর্ণভাবে রাজধানীর মিরপুরের বিভিন্ন বিহারী ক্যাম্পে বসবাস করে আসছেন। ২০১৭ সালের ২১ মে মামলার ২নং বিবাদী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নোটিশ ছাড়া পল্লবী থানাধীন সেকশন-১১, কাশমিরী মহল্লা নামক ক্যাম্পে ভাঙচুর চালায়। পরবর্তীতে ২২ মে অন্যান্য ক্যাম্পে ভাঙচুরের প্রচেষ্টা চালায়। ২৩ মে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। সর্বশেষ ১৯ জুন বিবাদীরা মামলার বাদীদের উচ্ছেদের হুমকি দেন।

তফসিলে বর্ণিত পল্লবী থানাধীন মিরপুর-১০, ১১ এবং ১২-তে ৩৯টি বিহারী/উর্দুভাষীদের ক্যাম্প রয়েছে। যার ভূমির পরিমাণ ৭৯৭ একর। এসব ভূমিতে বিবাদীরা যাতে প্রবেশ করতে না পারে কিংবা বাদীদের শান্তিপূর্ণ ভোগদখলে বাধা প্রদান করতে না পারে কিংবা উচ্ছেদ/ভাঙচুর করতে না পারে এজন্য আদালতের কাছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের জন্য আবেদন করেন মামলার বাদীরা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা