,

চুমুতে তোলপাড় (ভিডিও)

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত বাসে জোর করে এক নারী যাত্রীকে বিজেপি নেতার চুমু দেওয়ার ঘটনা নিয়ে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ওই বাসের সিসিটিভি থেকে চুমু দেওয়ার ভিডিও ক্লিপ পাওয়া গেছে, যা মঙ্গলবার অনলাইনে ভাইরাল হয়েছে। ওই নারী ধর্ষণের মামলা করায় গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট নেতাকে।

মহারাষ্ট্র রাজ্যের গাডচিরোলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক ও স্কুলশিক্ষক রবীন্দ্র বাওয়ানথাডে গত সপ্তাহে নাগপুর থেকে গাডচিরোলি আসার পথে বিলাসবহুল একটি বাসে অন্য যাত্রীদের সামনে এক নারী যাত্রীকে হঠাৎ চুমু দিতে শুরু করেন। ভিডিও ফুটেজ থেকে দেখা যাচ্ছে, প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও এক সময় ওই নারী নিজেকে রক্ষার হাল ছেড়ে দেন এবং বাওয়ানথাডের ইচ্ছায় সাড়া দেন।

কিন্তু ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ২০ বছর বয়সি ওই নারী মঙ্গলবার বাওয়ানথাডের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। তিনি অভিযোগ করেন, বাওয়ানথাডে তাকে বিয়ে করা এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেন। তার মামলার ভিত্তিতে মঙ্গলবার গ্রেপ্তার হন বিজেপির এই নেতা।

গাডচিরোলি জেলায় বিজেপির প্রভাবশালী নেতা বাওয়ানথাডে। ২০১৪ সালে বিধানসভা নির্বাচনের সময় তিনি আরমোরি আসনে বিজেপির নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার ব্রহ্মপুরী থেকে নাগভিদ পুলিশ বাওয়ানথাডেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য ৬ জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে। তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন গাডচিরোলি থেকে নির্বাচিত বিজেপির লোকসভার সদস্য (এমপি) অশোক নেটে।

https://youtu.be/e5X_WhdEl2E

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে