,

৭০ লাখেরও বেশি নিবন্ধিত ফুটবলার জার্মানিতে

news-image

স্পোর্টস ডেস্ক : শিরোনাম দেখে হয়তো অবাক হচ্ছেন যে, ৭০ লাখ ফুটবলার! তাও আবার নিবন্ধিত। হ্যাঁ এমনটাই ঘটেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিতে। আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সুযোগ গ্রহণের জন্য বিপুল সংখ্যক ফুটবলার নিবন্ধিত হয়েছে জার্মান ফুটবল ফেডারেশনে। এ সংখ্যা ৭০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে বলে মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেডারেশন জানায়, বর্তমানে নিবন্ধিত পুরুষ ও মহিলা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৪৩ হাজার ৯৬৪ জন। গত বছর একই সময়ের তুলনায় এই সংখ্যা ৭৪ হাজার ৫০০ জন বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির ব্যপক সফলতার কারণে দেশটির বিপুল সংখ্যক লোক খেলাটির দিকে ঝুকেছে বলে ধারনা করা হচ্ছে। দেশটির পুরুষ দল বিশ্বকাপ শিরোপা জয় করার পর সম্প্রতি রাশিয়া থেকে ঘরে নিয়ে এসেছে কনফেডারেশন কাপের শিরোপা।
এদিকে গত শুক্রবার দেশটির অনুর্ধ্ব-২১ দল জিতে নিয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নের মুকুট। জার্মানির মহিলা ফুটবল দলও বর্তমানে অলিম্পিক ও ইউরোপীয় চ্যাম্পিয়ন। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে