,

চলন্ত বাসে মহিলাকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : এবার ভারতে বাসের মধ্যেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের বিজেপি নেতা রবীন্দ্র বওয়ানথাড়ের বিরুদ্ধে। তারপর থেকেই পলাতক ওই নেতা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চন্দ্রপুর এলাকায়।

জানা গেছে, বিজেপি নেতার কাণ্ডকারখানা ধরা পড়েছে বাসের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে, অন্যান্য যাত্রীদের সামনেই এক মহিলাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন রবীন্দ্র বওয়ানথাড়ে। অশালীন অবস্থায় ওই মহিলার সঙ্গে ধরা পড়েছে তার ছবি। আর সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়ার পরই বিজেপি যুব নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা।

তার অভিযোগ, ওই নেতাকে তিনি আগে থেকেই চিনতেন। তাদের মধ্যে ভালবাসার সম্পর্কও গড়ে উঠেছিল। এমনকী মহিলাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। ভাল চাকরির ব্যবস্থাও করে দেবেন বলেছিলেন সেই নেতা। কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখেননি। বরং যাত্রী ভরতি
বাসে তাকে ধর্ষণ করেন বলেই পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। আর তারপর থেকে যুব নেতাকে খুজে পাওয়া যাচ্ছে না।

এই বিষয়ে মহারাষ্ট্রের কোন বিজেপি নেতাই কোনও মন্তব্য করতে চাননি। এমনকী ঘটনায় বিজেপি নেতা যুক্ত থাকায় পুলিশও মুখে কুলুপ এঁটেছে। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টাও চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে