,

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নিষিদ্ধ হচ্ছে মোটরসাইকেল

news-image

মোটরসাইকেল থাকছে না ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। যানজটমুক্ত থাকার জন্য মোটরসাইকেল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০৩০ সালের মধ্যে শহরটিকে মোটরবাইকমুক্ত করার প্রত্যয়ে সম্প্রতি প্রস্তাব পাস করেছে দেশটি।

৭৫ লাখ বাসিন্দার শহর হ্যানয়ের রাস্তায় মোটরসাইকেল চলে ৫০ লাখ। ব্যক্তিগত গাড়ি আছে ৫ লাখের বেশি। তার পরও প্রতিনিয়ত বাড়ছে গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা। বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ। মাত্রাতিরিক্ত জ্যামে পুরো শহর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও বেড়ে চলেছে।

শহর কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী তিন বছরের মধ্যে রাজধানীর বাসিন্দার সংখ্যাকে পেরিয়ে যাবে মোটরসাইকেলের সংখ্যা। প্রাইভেটকারও বেড়ে দ্বিগুণ হবে। সিটি মেয়র গুয়েন ডাক চুং বলেন, বর্তমানে যে হারে মোটরসাইকেল বা গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে এভাবে চলতে থাকলে আগামী ৪ বা ৫ বছরে যানজট পরিস্থিতি চরম জটিল হবে। সবকিছু থমকে যাওয়ার আগে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে