,

মেট্রোরেলে যুবক-যুবতী ‘অশ্লীল’ অবস্থায় ক্যামেরাবন্দি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী দিল্লির পরিবহণের অন্যতম স্তম্ভই হল মেট্রোরেল পরিষেবা। ২১৮ কিলোমিটার বিস্তৃত দিল্লি মেট্রো দেশের সর্ববৃহৎ মেট্রো পরিষেবা। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর দিন দিন আরও উন্নত হয়েছে। কিন্তু মাঝেমধ্যেই এমন বহু ঘটনা ঘটেছে যা কিনা দিল্লি মেট্রোর সুনামে কালি ছেটানোর জন্য যথেষ্ট। সম্প্রতি সামনে এসেছে তেমনই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, প্রকাশ্যে অশালীন আচরণ করছেন যুবক-যুবতী।

গত মাসেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটি সামনে এসেছে। ভিডিওয় দেখা যাচ্ছে, দরজার পাশে এক যুবক-যুবতী খুবই ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে। মেট্রোতে তখন ভালই ভিড়। কিন্তু তার মধ্যেই ওই যুগল একে অপরকে জড়িয়ে ধরছেন, চুমু খাচ্ছেন।

এমনকী এক সময় পোশাকের উপর থেকে মেয়েটির স্তনেও হাত দিচ্ছেন ওই যুবক। কিন্তু কোনও সময়েই মেয়েটি বাধা দিচ্ছেন না। ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে, দু’জনেই পূর্ব-পরিচিত এবং যুবতী নিজেও ছেলেটিকে ওই কাজে উৎসাহ দিয়েছে। আশেপাশে কারও অবশ্য দু’জনকে এমন অশালীন অবস্থায় দেখেও কোনও ভ্রুক্ষেপ নেই। শুধু তাই নয়, যে লোকটি ভিডিও করেছেন, তাঁর ছবিও ফুটে উঠেছে দরজার কাচে।

ভিডিওটি সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেটি নিয়ে সমালোচনা শুরু করেছেন। মেট্রোর মধ্যে জনসমক্ষে কী করে এমন কাজ করলেন ওই যুবক-যুবতী সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এছাড়া কেউ কেউ ওই ব্যক্তি কেন ভিডিওটি তুলেছেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। একজন লেখেন, ‘মেট্রোর মধ্যে বয়স্ক লোক, শিশুরা রয়েছে। তাদের সামনে এমন কাজ করা উচিত হয়নি ওই যুগলের।’ অপর একজন বলেন, ‘যে ব্যক্তি ভিডিওটি তুলেছেন, তার এমনটা করা উচিত হয়নি। জনসমক্ষে এমন কাজ না করার জন্য তিনি ওদের নিষেধ করতে পারতেন।’ -সংবাদ প্রতিদিন

https://youtu.be/feJc5UXestk

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে