,

হিজাব পরা তিন মুসলিম কিশোরীর হেভি মেটাল ব্যান্ড

news-image

নিউজ ডেস্ক : ব্যান্ডের নাম ভিওবি বা ভয়েস অফ বাচেপ্রট অথবা ‘নয়েজি ভয়েস’। মাথায় হিজাব পরে স্টেজে উঠে নেচে-গেয়ে-বাজিয়ে ইন্দোনেশিয়ার এই টিনেজাররা মুসলিম মহিলাদের প্রথাগত বাধ্য ও নির্বিবাদী ভাবমূর্তি চ্যালেঞ্জ করতে চায়।

১৫-১৬ বয়সের এই তিনটি মেয়ে গিটার ও ড্রামস বাজিয়ে মেটালিকা ও স্লিপনট-এর মতো নামকরা পশ্চিমি হেভি মেটাল ব্যান্ডগুলির গান গেয়ে থাকে। আবার শিক্ষা ইত্যাদি সামাজিক বিষয় নিয়ে তাদের নিজেদের লেখা গানও আছে – বাহাসা ইন্দোনেশিয়া বা ইন্দোনেশীয় ভাষায়।

পশ্চিম জাভার গারুট শহরের একটি স্কুলে ওদের পরিচয়। ব্যান্ডটি তৈরি হয় ২০১৪ সালে। ১৬ বছরের ফির্দা কুর্নিয়া বলে, হিজাব পরে বলেই যে তারা হেভি মেটাল ‘স্টার’ হতে পারবে না, এমন কোনো কথা নেই। ফির্দা নিজে গিটার বাজায় ও গান গায়। ভিডি রহমাওয়াতি বাজায় বেস গিটার, এছাড়া কণ্ঠ দেয়। আর আছে ইউয়িস সিতি, যে ড্রামস বাজায়।

ওরা যে কিশোর-কিশোরী ও যুবজনতার কাছে খুবই জনপ্রিয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই; ওদের কনসার্টের ভিডিও দেখলেই তা বোঝা যায়। তবে ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম প্রধান দেশে – দেশের শতকরা ৯০ ভাগ মানুষ যেখানে মুসলিম – সেখানে ভিওবি যা করছে, তা যে সর্বত্র সমর্থন পাবে, এমন ভাবাটা বোধহয় ভুল হবে।

তবে ওদের বয়স কম, উৎসাহ অসীম এবং ওরা রেড হট চিলি পেপার্স, এমিনেম, লিনকিন পার্ক ইত্যাদির আদর্শে উদ্বুদ্ধ। হিজাব পরিহিত এই কিশোরীদের হাতে গিটার ও কণ্ঠে পশ্চিমি হেভি মেটাল মিউজিকের হিট গান শুনলে বোঝা যায় – বিশ্বায়নের একটা নতুন সংজ্ঞা আবিষ্কৃত নয়, সৃষ্টি হতে চলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে