,

তুরস্কে আটকে পড়েছেন ইউরোপগামী দুই হাজার বাংলাদেশি

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক :অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে প্রায় দুই হাজার বাংলাদেশি তুরস্কে আটকা পড়েছেন। এঁরা মূলত ইরান, লেবানন ও জর্ডানের অভিবাসী বাংলাদেশি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানিয়েছে।

এ ঘটনায় রাষ্ট্রদূত মানবিক সংকটের আশঙ্কা করছেন। সেই সঙ্গে আটকে পড়া অভিবাসীদের খবরাখবর বাংলাদেশ সরকারকে জানাচ্ছেন।

আঙ্কারার বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে ইরান, লেবানন এবং জর্ডানে থাকা বাংলাদেশি অভিবাসীদের তুরস্কে আগমনের হার ক্রমেই বাড়ছে। মূলত অবৈধভাবে ইউরোপে প্রবেশের সুযোগ নিতেই তাঁরা দেশটিতে আসেন।

পুরো ঘটনার বর্ণনা দিয়ে রাষ্ট্রদূত জানান, যাঁরা তুরস্কে অবৈধভাবে বসবাস করছেন এবং এই অপরাধে আটক থাকার পর যাঁরা কারাগার থেকে ছাড়া পেয়েছেন, এঁরা প্রায় সবাই অবৈধভাবে সাগরপথে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন। আর এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়।

আল্লামা সিদ্দিকী আরো বলেন, বেশির ভাগ অভিবাসী বাঙালি তুরস্কের মানবপাচারকারী দলের হাতে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তিনি বলেন, সম্প্রতি এক বাংলাদেশি নাগরিক ইস্তাম্বুলে মারা গেছেন। সেই সঙ্গে তুরস্কে থাকা অনেক বাংলাদেশি নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানান রাষ্ট্রদূত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা অবৈধভাবে তুরস্কে প্রবেশ করেন তাদের জন্য দেশটিতে বৈধভাবে কাজের কোনো সুযোগ নেই। ফলে তাঁরা জীবিকা নির্বাহে কম বেতনে উচ্চ ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে নিয়োজিত হন।

এসব বাস্তবতার কথা চিন্তা করে বাংলাদেশের নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে