সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতির আক্রমণ থেকে স্টেডিয়ামকে বাঁচাতে নিরাপত্তা জোরদার

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ও লঙ্কানদের মধ্যকার ওয়ানডে সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় হাম্বানটোটা স্টেডিয়ামে। কিন্তু এই মাঠের একটা বড় সমস্যা হলো বন্য হাতির উৎপাত। আর তা থেকে রক্ষা পেতেই স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম্যাচের আগে স্টেডিয়াম পাহারার ব্যবস্থা করা হয়েছে যেন বন্য হাতি স্টেডিয়াম ভাঙচুর বা উইকেট নষ্ট না করতে পারে।

এ ব্যাপারে সোমবার শ্রীলঙ্কার বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এফটিপিকে জানিয়েছেন, ৩৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে তিনটি ওয়ানডে আয়োজন করা হয়েছে, যার আশেপাশের এলাকাকে বন্য হাতিদের অভয়স্থল হিসেবে বিবেচনা করা হয়। হাম্বানটোটার এই স্টেডিয়ামটি ২০০৯ সালে স্থাপন করা হলেও হাতেগোনা কয়েকটি ম্যাচ হয়েছে এখানে। কারণ এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ খরচ হয়। যার ফলে অনেকটা পরিত্যক্ত অবস্থায়ই পড়ে থাকে স্টেডিয়ামটি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কা ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘এমন কয়েকটি ঘটনা আছে, যখন রাতের আধারে হাতি ঢুকে উইকেট নষ্ট করে দিয়েছে। স্টেডিয়ামের ১০০ মিটার পরই বনের সীমানা শুরু হয়। তাই আমরা ১০ জন প্রহরী রেখেছি উইকেটের নিরাপত্তায়, যেন হাতি থেকে উইকেটকে নিরাপদ রাখা যায়। ‘

উল্লেখ্য, দুই বছর আগেও একবার এই মাঠে ম্যাচ আয়োজন করা হয়েছিলো। কিন্তু হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত উইকেট সংস্কার না করায় সেই ম্যাচ আর হয়নি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট