,

চীনও ৫৫ বছরে অনেক দূর এগিয়ে গেছে, ভারতকে সতর্কবার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত যেমন ১৯৬২-র অবস্থায় পড়ে নেই, চীনও তেমনই গত ৫৫ বছরে অনেক দূর এগিয়ে গেছে। ভারতকে সতর্ক করে এমনটাই মন্তব্য করলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি সিকিম সীমান্তে চলতে থাকা টানাপড়েনের প্রেক্ষিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি যে মন্তব্য করেছিলেন, সোমবার সেই এই ভাষাতেই তার জবাব দিয়ে দিল চীন। সরাসরি যুদ্ধের হুঙ্কার দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিজেদের এলাকা সুরক্ষিত রাখতে চীনও প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। চীনা কমিউনিস্ট পার্টি তথা চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমসেও একই ধরণের হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে।

সিকিম সীমান্তে গত মাস থেকেই তুমুল উত্তেজনা বিরাজ করছে। ভারত-ভুটান-চীন সীমান্তবর্তী ডোকা লা এলাকায় চীন নিজেদের সীমানা ছাড়িয়ে এসে রাস্তা তৈরি করছিল বলে নয়াদিল্লি এবং থিম্পুর অভিযোগ। ভারত সেই কাজ বাধা দেওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করেছে। দু’পক্ষই ডোকালায় বিপুল সৈন্য সমাবেশ ঘটিয়েছে।

জানা যায়, গ্লোবাল টাইমস হলো এমন একটি সংবাদপত্র, যার মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টি তথা সরকার নিজেদের আন্তর্জাতিক নীতি এবং কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে। ওই খবরের কাগজের বিভিন্ন প্রতিবেদনে মাঝেমধ্যেই ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি থাকে। কিন্তু যে কোন মুহূর্তে সিকিম সীমান্তে যুদ্ধ লাগতে পারে বলে যে ইঙ্গিত ওই সংবাদপত্রে এ দিন দেওয়া হয়েছে, এমনটা আগে কখনও দেওয়া হয়নি। গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, ‘‘ভারতের সঙ্গে চলতে থাকা সীমান্ত সঙ্ঘাতে চীন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তার জন্য যুদ্ধ করতেও চীন প্রস্তুত। ’’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে