,

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২০ জুন অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির আমন্ত্রণে দলটির ৫৯তম ফেডারেল কনভেনশনে যোগ দিতে সিডনি যান বিএনপি মহাসচিব। সিডনির আন্তর্জাতিক কনভেশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেন ফখরুল। এছাড়া ‘এশিয়া-প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়নের (ইপিডিইউ) সম্মেলনেও বক্তব্য দেন তিনি।

এ সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির প্রধান ম্যালকম টার্নবুল এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব।

লিবারেল পার্টির কনভেনশন শেষে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা ক্যানবেরায় বসবাসকারী তাদের মেয়ে মির্জা সামারুহর বাসায় যান। সেখানেই ঈদ উদযাপন করেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে