,

‘ফরহাদ মজহারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সরকারের প্রতি অভিযোগ করে বলেন, আমরা মনে করি- এই অপহরণের উদ্দেশ্য হচ্ছে আর যাতে কেউ কলম না ধরতে পারে, আর যাতে অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে গুমরে গুমরে মরছে, এটা যেন বানময় হয়ে খবরে কাগজে অথবা অন্য কোথাও প্রকাশিত হতে না পারে। আমি আবারো বলছি- ফরহাদ মজহারকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। নইলে এদেশের মানুষ ক্ষোভে-প্রতিবাদে ফেটে পড়বে। আজ বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।

রিজভী আরো বলেন, ফরহাদ মজহারের মতো একজন শুভচিন্তক মানুষ এই দুর্বিসহ সময়ের মধ্যেও যার ক্ষুরধার লেখনি আজকের সংগ্রামরত-আন্দোলনরত মানুষকে উদ্ধুদ্ধ করছে, তাকে এমনি সামাজিক কোনো মুক্তিপণের আদায়ে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরহরণকারী গোষ্ঠী এটা করতে পারে না। সরকার তার যে লেখনি, তার যে চিন্তা, তার যে মনন, এটিকে ভয় পেয়ে অনেকদিন ধরেই মনে হয় টার্গেট করেছিল, আজকে সেই টার্গেটটাই সম্পন্ন করার তারা চেষ্টা চালিয়েছে। রিজভী বলেন, সরকারের কোনো এজেন্সি বা কোনো টিম এ ঘটনার সাথে জড়িত। আমি বিএনপির পক্ষ থেকে এই ঘৃণ্য অপহরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

এই জরুরি সংবাদ সম্মেলন দলের যুগ্মমহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে