,

‘বিচার বিভাগের উপর হস্তক্ষেপ ধূলিসাৎ হয়েছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকার বিচার বিভাগের ওপর যে হস্তক্ষেপ করতে চেয়েছিল তা এই রায়ের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও আইনজীবী মওদুদ আহমেদ। তিনি রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সরকার। বিএনপি দলীয়ভাবে শুরু থেকেই বলে আসছে এই সংশোধনী সরকারের দুরভিসন্ধিমূলক।

এর আগে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন।

এ রায়ের ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা আর সংসদের হাতে থাকলো না। এই রায়কে স্বাগত জানিয়ে মওদুদ আহমেদ বলেন, বিচার বিভাগের ওপর আঘাত হানতে এবং স্বাধীনতা ক্ষুন্ন করতে এই প্রচেষ্টা ছিল। আমি মনে করি, দলমত নির্বিশেষে সারা বাংলদেশের মানুষ ও আইনজীবী মহল এ রায়কে স্বাগত জানাবে। এ রায়ের মধ্য দিয়ে স্বাধীনতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে