,

শূন্য রানেই ৪ উইকেট নিয়ে ইতিহাস!

news-image

 

স্পোর্টস ডেস্ক : নারী বিশ্বকাপে বল হাতে অনন্য এক রেকর্ড গড়েছেন ড্যান ফন নাইকার্ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বল হাতে শূন্য রানেই ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার নারী দলের অধিনায়ক।

রোববার লেস্টারে উইন্ডিজ নারী দলের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বল হাতে এ নজির গড়েন নাইকার্ক। গ্রেস রোডে ক্যারিবীয় নারীদের বিপক্ষে বল হাতে নিজের প্রথম তিন ওভারেই একটি করে উইকেট নেন ফন নাইকার্ক। মাঝে একটি উইকেট নেন মারিজান ক্যাপ। এরপর নিচের চতুর্থ ওভারে আরও একটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ইতি টানেন নাইকার্ক। ওই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৩.২-৩-০-৪।

মেয়ে কিংবা ছেলেদের ক্রিকেটে শূন্য রানে ৪ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে মেয়েদের ওয়ানডেতে শূন্য রানে ৩ উইকেট নেওয়ার কীর্তি ছিল দুজনের। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অলভিয়া ম্যাগনো এবং ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে ইংলিশ পেসার অ্যারন ব্রিন্ডল শূন্য রানে ৩ উইকেট নিয়েছিলেন।

ফন নাইকর্কের এমন ইতিহাস গড়ার দিন মাত্র ২৫.২ ওভারে ৪৮ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে ৬.২ ওভার ব্যাট করে ১০ উইকেটে বড় জয় তুলে নিয়েছে প্রোটিয়া মেয়েরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে