সরাসরি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে বাংলাদেশ। কাগজে-কলমে হিসেব অনুযায়ী ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই বাংলাদেশের।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল বিশ্বকাপে অংশ নিবে। বাংলাদেশ এ মুহুর্তে র‌্যাঙ্কিংয়ের সাতে অবস্থান করছে। অস্বাভাবিক কিছু না হলে র‌্যাঙ্কিংয়ের আটের নিচে নামার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। আইসিসি একই পরিকল্পনা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশকে খেলতে হবে না, এমনটা ভেবে বাংলাদেশ থেকে কোয়ালিফাইং রাউন্ডের খেলাও সরিয়ে নিয়েছে আইসিসি। খেলা হবে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে।

এ মুহূর্তে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের সাতে রয়েছে। রেটিং পয়েন্ট ৯৪। বাংলাদেশের পরে আছে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৯১। ৭৭ পয়েন্ট নিয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে শ্রীলঙ্কা টপকাতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ আর টপকাতে পারবে না। ফলে সরাসরি বিশ্বকাপের রাস্তা খুলে গেছে বাংলাদেশের। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে আটটি দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকবে তারা ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রোববার দেশে ফিরে বলেছেন,‘এখন পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের যা অবস্থা তাতে করে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভবনা জোরালো। আমাদের কাছে মনে হচ্ছে না বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে। এ ব্যাপারে আইসিসি যেমন পরিকল্পনা গ্রহন করছে আমরাও তেমন পরিকল্পনার মধ্যে রয়েছি। আশা করি বাংলাদেশ সরাসরিই বিশ্বকাপে অংশ নিতে পারবে। দলগুলোর সঙ্গে ব্যবধান এতো বেশি যে বাংলাদেশের অন্য কিছু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার রেটিং পয়েন্ট পার্থক্য ১৭। সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিপক্ষে দুই ওয়ানডে, আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আট জয়ের আটটিতে জিতেলেও ১৭ পয়েন্ট পাবে না ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন