,

দামেস্কে গাড়িবোমা হামলায় নিহত ১২

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রবিবার বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, তিনটি বিস্ফোরকভর্তি গাড়ি সনাক্ত করে পুলিশ। গাড়িগুলো রাজধানীতে প্রবেশের চেষ্টা করছিল। পুলিশ দুটি গাড়ি থামাতে সক্ষম হয়। কিন্তু একটি গাড়ি নগরীটির পূর্বে তেহরির স্কয়ারে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়।

পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, হামলাকারী মারা গেছেন, সাধারণ নাগরিকসহ আহত হয়েছেন অনেকে এবং এলাকার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। কোনো জঙ্গি গ্রুপ এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

২০১১ সাল থেকে সরকারবিরোধী আন্দোলনে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, ৫৫ লাখ মানুষ দেশ ছাড়া হয়েছে। এছাড়া, আরো ৬৩ লাখ মানুষ দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে