,

তেরেসা মে’র পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী লন্ডনে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এসময় তারা লন্ডনে বিবিসি’র সদরদপ্তরের সামনে জড়ো হয়ে সরকারের ব্যয় সংকোচন কার্যক্রমের ইতি টানার আহ্বান জানান। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্টের।

শনিবার বিকেলে মধ্য লন্ডনে পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন। ‘পিপলস অ্যাসেম্বলি অ্যাগেইনস্ট অস্টেরিটি’ নামের একটি সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এর আগে বিক্ষোভকারীরা লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

সংগঠনটি এর আগে এক অনলাইন বিবৃতিতে বলেছিল, ব্যয় সংকোচন নীতির প্রতি জনগণের বিরোধিতা যে সরকার উপলব্ধি করতে পেরেছে সে ব্যাপারে নিশ্চিত হতে চান তারা। ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি তেরেসা মে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ১৪ জুন লন্ডনের ২৪ তলা যে ভবনটি পুড়ে গেছে তা ছিল সরকারের ‘ব্যয় সংকোচন নীতির ধ্বংসাত্মক প্রভাবের বহিঃপ্রকাশ। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে