,

আজ ফাইনালে নামছে জার্মানি-চিলি

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা কনফেডারেশনস কাপের ফাইনালে আজ রাতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

সেন্ট পিটারবার্গে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১২টায়।

তারুণ্য নির্ভর দল নিয়ে দারুণ গতিতে ছুটে চলেছেন জার্মান কোচ ইওয়াখিম লুভ। রাশিয়া বিশ্বকাপ মাথায় রেখেই দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণদের নিয়েই দল সাজিয়েছেন তিনি।

সেমিফাইনালে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার খুব কাছে জার্মানরা। এখন ফাইনালে চিলিকে হারিয়ে বিশ্বকাপের ড্রেস রিহার্সেলটা ভালোভাবে সেরে রাখতে চায় তারা।

এদিকে জার্মানিকে কোনোরকম ছাড় দিতে নারাজ দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার শতবর্ষী আসরে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আর্সেনালের তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস স্যানচেজের দল। আর এ আসরের সেমিফাইনালে পর্তুগালকেও হারায় টাইব্রেকারে।

এখন তাদের লক্ষ্য একটাই, জার্মানকে হারিয়ে আসরের শিরোপা জেতা।

এদিকে সন্ধ্যা ৬টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোর প্রতিপক্ষ হচ্ছে পর্তুগাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে