,

সৌদি জোটের শর্ত না মানলেও আলোচনায় প্রস্তুত কাতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে সৌদি আরবসহ চার দেশ থেকে দেওয়া কাতারের উপর শর্ত না মানার জন্যই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। শনিবার ইতালির রোমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, এই দাবিগুলো সন্ত্রাসবাদ দমনে নয়, বরং কাতারের সার্বভৌমত্ব ক্ষুন্ন করা। তবে কাতার এখনও আলোচনা করতে আগ্রহী বলে জানান তিনি।

৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত দেয় ৪ দেশ। জবাব দেওয়ার জন্য বেধে দেওয়া হয় ১০ দিনের সময়।

শেখ মোহাম্মদ বলেন, ‘এই শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন আমরা গ্রহণ বা আলোচনা করতে না পারি।’ যৌক্তিক দাবি নিয়ে তারা আলোচনা করতে রাজি আছেন।

সৌদি জোটের ১৩ শর্তে কাতারকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা একং আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দিতে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এসব শর্ত না মানলে দেশটিকে ‘একঘরে’ করার হুমকি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি বলেন,‘এর কোনও বিকল্প নেই। বিকল্প একটাই, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ একসঙ্গে কাজ করাটা তখন খুবই কঠিন হবে।

সৌদি জোট জানায় এই শর্ত না মানার কোনও বিকল্প নেই। তবে শেখ মোহাম্মদ তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, আমাদের অবস্থানে থেকে এই দাবি মানা সম্ভব নয়। প্রথম থেকেই আমরা জানিয়ে আসছি। সার্বভৌমত্বের উপর কোনও আঘাত মেনে নিবো না আমরা।’

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে