,

সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ক্লোরিন হামলার অভিযোগ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :শনিবার দামাসকাসে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে একটি বিদ্রোহী গ্রুপ। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পূর্বাঞ্চলের ঘুতা অঞ্চলে আইন তার্মা এলাকায় এই ঘটনা ঘটে। এই স্থানটি বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করতে লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।

সিরিয়ার বিদ্রোহী ফাইলাক আল-রাহমান গ্রুপ দাবি করে, সেই যুদ্ধে ক্লোরিন গ্যাসে শ্বাসকষ্টে পড়েন তাদের ৩০ সেনা। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আসাদ সরকারের অনুগত সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে জানায়, ‘তারা পূর্বেও কখনও রাসায়নিক হামলায় চালায়নি এবং কখনোই চালাবে না।

বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরেকটি রাসায়নিক হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছেন। এই হামলা চালালে ফলাফল ভালো হবে না বলেও হুশিয়ার করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে এপ্রিলেও আসাদ সরকার রাসায়নিক হামলা চালিয়েছিলো বলে অভিযোগ করেছিলো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ওই হামলায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারান। এর জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমান ঘাটিতে টমাহক মিসাইলও নিক্ষেপ করে। তবে ওই হামলারও ব্যাপারটিও অস্বীকার করে এসেছে সিরীয় সরকার।

২০১৪ ও ২০১৫ সালে সিরিয়া ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছিলো বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে। সেসময় জঙ্গি গোষ্ঠী আইএস মাস্টার্ড গ্যাস ব্যবহার করেছিলো বলেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে