সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে আহ্বান খালেদা জিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : আবার একটি অবাধ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘মারামারি-কাটাকাটি বাদ দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে সব দল অংশগ্রহণ করবে, সবাই সমান সুযোগ পাবে। এটি করলে হয়তোবা জনগণ আপনাদের ক্ষমা করতে পারে।’

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়া এ সব কথা বলেন। এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনের অন্তত এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

খালেদা জিয়া বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। যাতে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। এর আগেও সোনাবাহিনী এ দায়িত্ব পালন করেছে। কিন্তু এখন তারা সেনাবাহিনী চান না, কারণ চান না মানুষ নির্ভয়ে ভোট দিক। এ সময় তিনি নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, এই আওয়ামী লীগের সময়ে স্থানীয় সরকার বলেন, কোনো জায়গায় ভোট হয়নি।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের সাড়ে ৫০০০ কোটি টাকার জমার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন ক্ষমতাসীনদের উদ্দেশে বলেন, ‘সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকাগুলো কার। এর নাম-ধামগুলো জানতে চাই। উন্নয়নের নামে কত টাকা পাচার করেছেন, সুইস ব্যাংকে রাখছেন জানা দরকার। এটা দেশের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন।’

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তারা যেভাবে দুর্নীতি করেছে, ব্যাংকগুলো শেষ করে দিয়েছে। পত্রিকায় দেখলাম, দেশে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে। এঁরা সবাই আওয়ামী লীগের।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের জন্য সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, দ্রব্যমূল্য সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। চালের দাম এখনো বাড়ছে। দেশি-বিদেশি কোনো বিনিয়োগ নেই। তাই দেশে কোনো কর্মসংস্থান নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, খোন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা