,

সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই : নাসিম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানে সহায়ক সরকারের কোনো বিধান নেই। আর সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ পরিচালনায় আরও ১০ বছর সময় দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, জঙ্গি দমন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

সমাবেশে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম ও আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী জান্নাত আরা হেনরী, মিজানুর রহমান দুদু ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন উপস্থিত ছিলেন।

এর আগে মোহাম্মদ নাসিম সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন শহীদ এম মনসুর আলী সড়কে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ইছামতি ও ঘাটদহ সেতুর উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে