,

মিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড জয়

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার গল ক্রিকেট মাঠে দীর্ঘ ১৭ বছর পর একদিনের ক্রিকেট ফিরে এসেছে। ওডিআই ক্রিকেট ফেরার ম্যাচে সেখানে ইতিহাস তৈরি করল জিম্বাবুয়ে। প্রথমবারের মত শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি রান তারা করে জয়ের রেকর্ড তৈরি করল গ্রায়েম ক্রেমারের দল।

লঙ্কানদের দেয়া ৩১৭ রানে বিশাল টার্গেট অনায়াসেই পার করেছে জিম্বাবুয়ে। ১৪ বল বাকি থাকতে এই রান তুলতে খরচ করতে হয়েছে মাত্র ৪ উইকেট। জিম্বাবুয়ের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান সলোমন মিরা ১১৮ রানের দুর্দান্ত শতক হাঁকিয়েছেন। মিরার অভিষেক শতক, শেন উইলিয়ামসন (৬৫) ও সিকান্দার রাজা (৬৭) রানে ভর করে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

এর আগে দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ধানুস্কা গুনাথিলাকা (৬০), কুশল মেন্ডিস (৮৬) ও উপুল থারাঙ্গা (৭৯) রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করে।

৩১৭ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১২ রানের মাথায় মালিঙ্গার শিকার হয়ে সাজঘরে ফিরে যান হ্যামিলটন মাসাকাদজা। তৃতীয় উইকেটে মিরা ও উইলিয়ামসন ১৬১ রানের জুটি গড়ে জয়ের ভিত্তি গড়ে দেয়। এরপর পঞ্চম উইকেটে ওয়ালার ও রাজার ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি জিম্বাবুয়েকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। বিশাল এক ছক্কা দিয়ে ম্যাচ শেষ করেন সিকান্দার রাজা। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের সলোমন মিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে