,

দুর্ঘটনায় আহত রাজ্জাক এখন সুস্থ

news-image

স্পোর্টস ডেস্ক : ঈদের পর দিন পরিবার নিয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার আবদুর রাজ্জাক। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালেও যেতে হয়েছিল রাজ্জাক ও তাঁর পরিবারের অন্য সদস্যদের। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন এই বাঁহাতি স্পিনার। গতকাল মঙ্গলবার গাড়িতে করে ঢাকা ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় দুর্ঘটনার মুখে পড়েছিলেন রাজ্জাক। রাস্তায় হঠাৎ চাকা পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে গিয়েছিল পাশের খাদে। রাজ্জাকসহ তাঁর পরিবারে অন্য সদস্যরাও চোট পেয়েছিলেন। খাদে পড়া গাড়ি থেকে রাজ্জাক ও তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে অবশ্য বাড়ি ফিরে গেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে, এখন সুস্থই আছেন তিনি। এখনো অবসর না নিলেও বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন রাজ্জাক। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০১৪ সালের আগস্টে। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৫৩টি ওয়ানডে খেলে রাজ্জাক শিকার করেছেন ২০৭টি উইকেট। ব্যাট হাতে করেছেন ৭৭৯ রান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে