,

ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবনের গেটে গাড়ি হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের গেটে চলন্ত গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মেরে গ্রেপ্তার হয়েছেন চালক। বুধবারের এ ঘটনার সময় প্রেসিডেন্ট মিশেল তেমের রাজধানী ব্রাসিলিয়ার ওই বাসভবনে ছিলেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

প্রেসিডেন্টের বাসভবনের গেটের দিকে এগিয়ে আসা গাড়িটিকে থামাতে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছিল নিরাপত্তা রক্ষীরা, কিন্তু তারপরও গাড়িটি না থামায় গাড়িটি লক্ষ্য করে গুলি করে তারা। এরপর গেট ভেঙে আলভোরাদা বাসভবনের প্রাঙ্গণে ঢুকে পড়া গাড়িটি থেমে যায়।

গাড়িটির চালক আহত হননি। তাকে একজন নাবালক মনে হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জি-ওয়ান সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রেসিডেন্টের বাসভবনের গেটটি মাটিতে পড়ে আছে এবং বাসভবনের বাইরে মেঝেতে শটগানের গুলির খোসা পড়ে আছে।

ঘটনার পর ওই এলাকাটিতে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আলভোরাদা থেকে এক মাইলেরও কম দূরত্বে আরেকটি সরকারি বাসভবন জাবুরুতে বসবাস করেন প্রেসিডেন্ট তেমের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে